সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
তথ্যপ্রযুক্তি

আপনার ফেসবুক বান্ধবীদের ‘স্বরূপ’ জানেন তো! না হলে মারাত্মক বিপদ

নিউজ ডেস্ক২৯ জানুয়ারি ২০১৮২ মিনিট পড়া
আপনার ফেসবুক বান্ধবীদের ‘স্বরূপ’ জানেন তো! না হলে মারাত্মক বিপদ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অচেনা মহিলাদের সঙ্গে ফেসবুকে চ্যাটিং-এ মগ্ন আপনি? তাঁদের আসল পরিচয় কি আপনি জানেন? না জেনে শুনে মহিলা ভেবে, কোনও পুরুষের সঙ্গেই বন্ধুত্ব পাতিয়ে নিয়ে চ্যাট করেছেন না তো? সাবধান! আপনার অজান্তেই হয়ত আপনি জড়িয়ে পড়বেন প্রতারণা জালে।

বেশ কয়েকদিন ধরে ফেসবুকে একটি মেয়ের সঙ্গে চ্যাট করার পর, তার প্রেমে পড়েছিলেন এন্নোর থানার কনস্টেবল কান্নান কুমার। ওই মহিলার সঙ্গে সারাদিন কথা বলার পাশাপাশি ভয়েস চ্যাটেও কথা বলতেন ওই পুলিশকর্মী। কিন্তু সেই ছন্দ কাটল কয়েকদিন পরেই।

তামিলনাড়ুতে পোঙ্গল উৎসবের জন্য কয়েকদিন আগে ছুটি নেন কান্নান। বাড়ি ফিরে ফেসবুক বান্ধবীকে সঙ্গে ফোন করে দেখা করতে বলেন তিনি। কিন্তু তাঁর ওই বান্ধবী ফোন ধরেনি। এর পরেই কান্নান বুঝতে পারেন যে, তিনি এতদিন যাকে বান্ধবী বলে ভেবে আসছিলেন, সে আসলে এক যুবক। ফেসবুকে নিজের ফেক প্রোফাইলে খুলে কান্নানের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলেছিল আয়নার নামে ওই যুবক। অবশেষে লজ্জায় ও অপমানে আত্মহত্যার চেষ্টা করে কান্নান।

পরে হাসপাতালে ভর্তি করা হয় কান্নানকে। হাসপাতালে বসেই পালটা বদলার নেওয়ার ছক কষেন কান্নান। পুলিশের দাবি, আয়নারকে অপহরণ ও পরে তাকে খুন করেন কান্নান।

কান্নান যে এরকম কাণ্ড করে বসবেন, তা ভাবতেও পারেননি পুলিশ শীর্ষকর্তারা। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন কান্নান। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।