সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

আপনাদের ওপর ভর করেই ফ্যাসিবাদ ফিরে এসেছিল

নিউজ ডেস্ক২৫ আগস্ট ২০২৬২ মিনিট পড়া
আপনাদের ওপর ভর করেই ফ্যাসিবাদ ফিরে এসেছিল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর ভর করেই দেশে ফ্যাসিবাদ ও আওয়ামী লীগ ফিরে এসেছিল। ভবিষ্যতে কোনো ভুল আন্দোলনের কারণে যাতে গণতান্ত্রিক ব্যবস্থা ব্যাহত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

সোমবার (২৪ আগস্ট) রাতে রাজধানীর শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত ‘জুলাই ৩৬ : এক ফালি রোদ—শোক ও বিজয় ২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে গণতান্ত্রিক ধারায় ফেরার যে সুযোগ তৈরি হয়েছে, তা কোনোভাবেই মাঝপথে ব্যাহত করা যাবে না। এ জন্য বিরোধী দলসহ সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আবদুস সালাম বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় থেকেই আমরা দেশের গণতন্ত্র ও মানুষের মুক্তির জন্য লড়াই করছি।

সেই লড়াই এখনো শেষ হয়নি।’ দীর্ঘ ১৭ বছর পর গণতান্ত্রিক ধারায় ফেরার সুযোগ তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই ধারা অব্যাহত রাখতে এবং মাঝপথে আবার ব্যর্থ না হতে সবাইকে সতর্ক থাকতে হবে।
গণতন্ত্র প্রতিষ্ঠা প্রসঙ্গে তিনি বলেন, গণতন্ত্র এক মাস, এক বছর কিংবা ছয় বছরে প্রতিষ্ঠিত হয় না। এটি একটি চলমান প্রক্রিয়া।

গণতন্ত্রে ফিরে আসার যে সুযোগ তৈরি হয়েছে, সেটিকে ধাপে ধাপে এগিয়ে নিতে হবে।
বিএনপির আন্দোলনের প্রসঙ্গ তুলে আবদুস সালাম বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্রে উত্তরণের জন্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে আন্দোলন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানও বারবার বলে আসছেন, জুলাইয়ের চাওয়া-পাওয়া ও আকাঙ্ক্ষার সঙ্গে বিএনপি সব সময় আছে। তবে এসব বাস্তবায়নে সময় লাগবে।

তিনি বলেন, ‘দুই দিন, দুই মাস কিংবা দুই বছরে সবকিছু হয়ে যাবে না।

’ তাই ধৈর্য ধরে গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিতে হবে।
দেশের সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘদিনের আক্রমণের প্রসঙ্গ তুলে আবদুস সালাম বলেন, একটি জাতির সংস্কৃতি ও শিক্ষাকে ধ্বংস করা গেলে সেই জাতিকেও ধ্বংস করা সম্ভব। দীর্ঘদিনের আক্রমণের ফলে দেশের সংস্কৃতি আজ কোথায় দাঁড়িয়েছে, তা উপলব্ধি করে সাংস্কৃতিক অঙ্গনকে পুনরুজ্জীবিত করতে হবে।

অনুষ্ঠানে সাংস্কৃতিক বিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্ট্যালিন এবং বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক কাজী জেসিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।