সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

আন্দামান-নিকোবরে ৫.৯ মাত্রার ভূমিকম্প

নিউজ ডেস্ক১৪ মার্চ ২০১৭১ মিনিট পড়া
আন্দামান-নিকোবরে ৫.৯ মাত্রার ভূমিকম্প

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বঙ্গোপসাগরে ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে শক্তিশালী ভূমিকম্প হয়েছে।

মঙ্গলবার অনুভূত এ ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৯।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক সংক্ষিপ্ত খবরে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের কেন্দ্রীয় ভূকম্পন নির্ণয়কেন্দ্র জানিয়েছে, নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায় স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮টা ২১ মিনিটে এ ভূমিকম্প হয়। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্র।

ভারতের ভূকম্পন নির্ণয়কেন্দ্র জানিয়েছে, সুনামি সতর্কতা জারির মতো অতটা শক্তিশালী ছিল না এ ভূমিকম্প। সুনামি সতর্কতা জারির জন্য ভারতের একটি কেন্দ্র রয়েছে। প্রতিবেশী দেশগুলোতে ভূমিকম্প হলেও উপকূলে সুনামির সতর্কতা দিতে পারে এটি।
এখনো পর্যন্ত এই ভূমিকম্পে প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

এদিকে, ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় মঙ্গলবার সকালে ৩ দশমিক ৬ মাত্রার একটি ছোট ভূমিকম্প হয়।

সূত্র: রাইজিংবিডি