সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

‘আদালতকে হেনস্থা করেছেন খালেদা জিয়া’

নিউজ ডেস্ক২০ অক্টোবর ২০১৭১ মিনিট পড়া
‘আদালতকে হেনস্থা করেছেন খালেদা জিয়া’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আদালতকে হেনস্থা করেছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, জিয়ার অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিয়ে খালেদা জিয়া অভিযোগ করেছেন, আদালত নাকি তাকে হেনস্তা করছে, তবে আমি বলবো তিনি (খালেদা জিয়া) আদালতকে হেনস্থা করেছেন।

বার বার সময় নিয়ে ৮ মাস বিচার কার্যক্রমকে বিলম্বিত করেছেন।

বৃহস্পতিবার খালেদা জিয়া আদালতে হাজিরা দিয়ে বের হয়ে যাওয়ার সময় আদালত প্রাঙ্গণে বিএনপি সমর্থিত আইনজীবীরা হাতাহাতি করে প্রমাণ করেছে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল না, তারা আইন মানেন না।

আজ শুক্রবার সকালে ঢাকা মহানগর উত্তর আয়োজিত আওয়ামী লীগের সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। গুলশান-২ ইয়ুথক্লাবে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সূত্র: কালের কন্ঠ