সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

আদমদীঘি থেকে চোরাই মোটরসাইকেল পাঁচবিবিতে উদ্ধার, গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক১৭ মে ২০২৩১ মিনিট পড়া
আদমদীঘি থেকে চোরাই মোটরসাইকেল পাঁচবিবিতে উদ্ধার, গ্রেপ্তার ২

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘির কুন্দগ্রাম থেকে চুরি যাওয়া মোটরসাইকেল জয়পুরহাটের পাঁচবিবি এলাকা থেকে উদ্ধার এবং মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- বগুড়ার কাহালু উপজেলার দুর্গাপুর আটাশি গ্রামের মকছেদ আলীর ছেলে খোকন (২৯) ও জয়পুরহাটের পাঁচবিবির কয়া গ্রামের আশরাফ আলীর ছেলে আসলাম আলী বাবু (৪০)। মঙ্গলবার (১৬ মে) দিবাগত রাতে পাঁচবিবি উপজেলার চাঁনপাড়া গ্রামের সাথী হিমাগারের কাছ থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদেও আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত রবিবার বেলা সাড়ে ১২টায় উপজেলার কুন্দগ্রাম ইউপি’র হরিনমারা গ্রামের মুদি দোকানী আব্দুল গফুর তার জামাইয়ের ১৫০ সিসি বাজাজ পালসার মোটরসাইকেল নিয়ে কুন্দগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের সামনে রেখে জমির খাজনা দিতে ঢোকেন। কিছু পর ফিরে দেখেন তার মোটরসাইকেলটি নেই। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। এ ঘটনায় থানায় একটি মামলা করেন। আদমদীঘি থানা পুলিশ প্রযুক্তি ব্যবহার করে মঙ্গলবার দিবাগত রাতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চাঁনপাড়া গ্রামের সাথী হিমাগারের কাছ থেকে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ মোটরসাইকেল চোরচক্রের উক্ত দুই সদস্যকে গ্রেপ্তার করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা বলেন, গ্রেপ্তারকৃত চোর সিন্ডিকেটের দুই সদস্যকে আদালতে প্রেরণ করা হয়েছে।