সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

আদমদীঘিতে জেসমিন এখন জোবাইদ

নিউজ ডেস্ক২৫ মার্চ ২০২১২ মিনিট পড়া
আদমদীঘিতে জেসমিন এখন জোবাইদ

বগুড়ার আদমদীঘির লক্ষিপুর গ্রামে জেসমিন আক্তার নামের এক ১০ শ্রেণির স্কুলছাত্রী মে‌য়ে থে‌কে ছেলেতে রূপান্তরিত হয়েছে। পুরুষে রূপান্তরিত হওয়ার পর তার নাম রাখা হয়েছে জুবায়েদ।

বৃহস্পতিবার (২৫ মার্চ) ঘটনাটি জানাজানি হলে কৌতুহলী মানুষ তাকে দেখতে ভিড় জমাচ্ছেন।

আদমদীঘি উপজেলার নসরৎপুর ইউনিয়নের লক্ষিপুর গ্রামের কৃষক জালাল হোসেন গর্ভবতী স্ত্রীকে রেখে বিদেশ যান। ২০০১ সালে জেসমিন আক্তার ভূমিষ্ঠ হয়। এরপর থেকে জেসমিন উপজেলার শাওইলে নানার বাড়িতেই বসবাস করত। বর্তমানে শাওইল দ্বীমুখি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী জেসমিন। দুই বছর আগে তার বাবা বিদেশ থেকে বাড়ি ফেরে।

গত চার মাস আগে থেকে জেসমিন আক্তারের কণ্ঠস্বর বদলে যেতে শুরু করে। ছেলেদের মতো কণ্ঠস্বর হতে থাকে। তার আচার-আচরণও ছেলেদের মতো হতে থাকে। ৪৫ দিনের মাথায় জেসমিন আক্তারের শরীরির গঠন পরিবর্তন হয়ে ছেলেতে রূপান্তরিত হয়ে যায়।

জেসমিন আক্তারের বাবা জালাল হোসেন মন্ডল বলেন, ‘আমার বড় মেয়েটি ছেলেতে রূপান্তরিত হওয়ায় তার নাম রেখেছি জুবায়েদ। আমি অনেক খুশি হয়েছি, মহান আল্লাহতালার কাছে অশেষ রহতম।’

জোবাইদ মন্ডল জানায়, কয়েক মাস ধরে তার শারীরিক পরিবর্তন হওয়া শুরু করে। গত দেড় মাসের মধ্যে সে পুরোপুরি ছেলেতে পরিণত হয়। বিষয়টি সে তার নানা মোবারক আলীকে জানায়। এরপর নানা মোবারক চিকিৎসকের শরণাপন্ন হন। ঢাকার শাজাহানপুরে ইসলামী হাসপাতালে ডা. সৈয়দ শামসুদ্দিন আহমেদ তাকে পরীক্ষা করেন। তাকে জানানো হয় তার শরীরে অতিরিক্ত পরিমাণ পুরুষ হরমোন থাকায় সে মেয়ে থেকে ছেলেতে রূপান্তর হয়েছে। ১৪ থেকে ২০ বছরের মধ্যে এমনটি হয়ে থাকে।