সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

আদমদীঘিতে ৭ মাদকসেবীকে জরিমানা

নিউজ ডেস্ক১৩ এপ্রিল ২০২১১ মিনিট পড়া
আদমদীঘিতে ৭ মাদকসেবীকে জরিমানা
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে দিনভর চলা মাদক বিরোধি অভিযানে ধরা খেয়েছেন ৭ মাদকসেবী। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের সদস্যরা। রাতে গ্রেপ্তারকৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  সীমা শারমিন এ রায় দেন।
অর্থদন্ডপ্রাপ্তরা হলো- উপজেলার সান্তাহার পৌর শহরের পান্নার মোড় এলাকার মৃত সোহরাব হোসেনের ছেলে আজিম উদ্দীন (৫০), সান্তাহার নতুন বাজার এলাকা মৃত ছোলায়মান আলীর ছেলে হযরত আলী (৫০), স্টেশন কলোনির আবদুল মান্নানের ছেলে বুলবুল (৩০),নওগাঁ সদরের খাট্টা সাহাপুর গ্রামের মৃত আবদুল মহিতের ছেলে বাদশা মিয়া (৫০), সান্তাহার পোঁওতা রেলগেট এলাকার বাবু মিয়ার ছেলে বাহাদুর হোসেন (৪০), বশিপুরের মৃত সামাদ প্রমানিকের ছেলে বজলুর রশিদ (৫০) ও জয়পুরহাটের আক্কেলপুর থানার বর্ধমানপাড়ার মৃত ইসমাইল হোসেনের ছেলে আবু বক্কর সিদ্দিক (৪৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক নাজিম উদ্দীন জানান, সোমবার সকাল থেকে উপজেলার ছাতিয়ান গ্রাম, সান্তাহার পৌর শহরের হবীরমোড়, পোঁওতা রেলগেট, বশিপুর, হার্ভেস্কুল এলাকাসহ বিভিন্নস্থানে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এসময় মাদক সেবনের দায়ে ৭জনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়।
স/জে