সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

আদমদীঘিতে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক৩১ জুলাই ২০২১২ মিনিট পড়া
আদমদীঘিতে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা

 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘির সান্তাহারে এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে সুলতান মোল্লা (১৯) নামের এক যুবককের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে অপহরণ ও ধর্ষণ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামী পলাতক রয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানাযায়, উপজেলার সান্তাহার পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ওই কিশোরী ও তার ছোট বোনকে বাড়িতে রেখে মা বগুড়ায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। আর বাবা জীবিকার ত্যাগিদে থাকেন ঢাকায়। ওই কিশোরী নিজ গ্রাম মালশন থেকে মঙ্গলবার দুপুরে বের হয়ে কেনাকাটার জন্য সান্তাহার উপহার টাওয়ায়ে আসে। বিষয়টি ছোট মালশন গ্রামের ইসলাম মোল্লার ছেলে সুলতান মোল্লা টের পেয়ে সেখানে হাজির হয় এবং কৌশলে ওই কিশোরীকে মোটরসাইকেল যোগে কৌশলে সুলতানের খালার বাসা নওগাঁয় নিয়ে যায়। সেখানে ওই কিশোরীকে আটকে রেখে জোরপূর্বক ধর্ষন করে। পরে কিশোরী চিৎকার শুরু করলে তাকে ফেলে সুলতান পালিয়ে যায়। পুলিশ কিশোরিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার পর থেকে আসামী সুলতান মোল্লা পলাতক রয়েছে। গ্রেপ্তারের জন্য জোর তৎপরতা চালোনো হচ্ছে। তাছাড়া কিশোরীকে উদ্ধার করে ধর্ষণের বিষয়টি খতিয়ে দেখার জন্য বগুড়ায় পাঠানো হয়েছিল।

স/রি