আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘির সান্তাহারে বসত বাড়ির অঙিনায় ফুল গাছের সাথে চাষ করা ৪ টি গাঁজার গাছসহ আজিজুল ইসলাম শান্তকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শান্ত উপজেলার সান্তাহার ইউনিয়নের কাশিমিলা গ্রামের সবেদুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়েরের পর শনিবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে।
সান্তাহার ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুদ জানান, উপজেলার সান্তাহার ইউনিয়নের কাশিমিলা গ্রামে বসত বাড়ির আঙিনায় বেশ কিছু ফুল গাছের সাথে গাঁজার গাছ লাগিয়ে চাষ করে আসছিলো যুবক শান্ত। এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৯ টার দিকে ওই বসত বাড়িতে অভিযান চালিয়ে ছোট বড় মিলে ৪ টি গাঁজার গাছ উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম জানান, পরিত্যক্ত বাড়িটির আঙিনায় যুবক শান্ত গাঁজার গাছ লাগিয়ে চাষ করে আসছিল। সেসব গাছ উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।











