সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

আদমদীঘিতে পটল গাছের সাথে শক্রতা !

নিউজ ডেস্ক১৭ মে ২০২৩১ মিনিট পড়া
আদমদীঘিতে পটল গাছের সাথে শক্রতা !

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘিতে জমিতে লাগানো ফলন্ত পটল গাছের বাঁশের মাচাং ভেঙ্গে দেড় বিঘা জমির পটল গাছ তছনছ করে বিনষ্ট করেছে দুর্বৃৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির কৈকুড়ি মাঠে এ ঘটনাটি ঘটে।

আদমদীঘির কৈকুড়ি গ্রামের কৃষক ছরোয়ার আকন্দ জানায়, তিনি ও তার ভাই হেলাল আকন্দ যৌথ ভাবে তাদের দেড় বিঘা জমিতে চলতি মৌসুমে বাঁশের মাচাং তৈরি করে পটলের চাষ করেন। ইতিমধ্যে পটল গাছে ফুল ও ফল ধরে বাজারজাতের উপযুক্ত হয়েছে।

এরই মধ্যে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে দুর্বৃত্তরা শক্রতাবসত: পটল গাছের বাঁশের মাচাং ভেঙ্গে উঠতি ফলন্ত পটল গাছ তছনছ করে বিনষ্ট করে ফেলেছে। এতে তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে জানান এই ভূক্তভোগী কৃষক।