সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
অপরাধ ও দুর্নীতি

আদমদীঘিতে তিন মাদকসেবীকে ৭ দিনের কারাদণ্ড ও এক’শত টাকা জরিমানা

নিউজ ডেস্ক৩ ফেব্রুয়ারি ২০২২১ মিনিট পড়া
আদমদীঘিতে তিন মাদকসেবীকে ৭ দিনের কারাদণ্ড ও এক’শত টাকা জরিমানা

আদমদীঘি  প্রতিনিধি :

বগুড়ার আদমদীঘিতে গাঁজা সেবনকালে তিনজনকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) মাহবুবা হক মাদকসেবী প্রত্যেককে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড ও এক’শ টাকা জরিমানা করেছেন।

সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের নিমাইদীঘি গ্রামের মৃত কায়েস উদ্দীনের ছেলে রাইসুল ইসলাম রাজু (৩৪), আদমদীঘি সদর ইউনিয়নের দক্ষিণ গনিপুরের মৃত জিয়ার আলী আকন্দের ছেলে সাইফুল ইসলাম (৩৭) ও নওগাঁর বদলগাছীর বৈকুষ্ঠপুর গ্রামের নাজিম উদ্দীনের ছেলে শামীম হোসেন (২৬)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক নাজিম উদ্দীন জানান, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) মাহবুবা হকের নেতৃত্বে বুধবার বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ছাতিয়ানগ্রাম, নিমাইদীঘি ও ইসবপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তিন মাদকসেবীর কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ তাদের আটক করা হয়। রায়ের পর তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

জি/আর