সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

আদমদীঘিতে জুয়ার আসরে পুলিশের অভিযানে আটক ৪

নিউজ ডেস্ক২২ মে ২০২১১ মিনিট পড়া
আদমদীঘিতে জুয়ার আসরে পুলিশের অভিযানে আটক ৪

আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৪ জুয়ারিকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুর ২টায় উপজেলার কুন্দগ্রামের কড়ই বাজার এলাকায় পুকুরপাড়ে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছিলো।

জানাযায়, উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের কড়ই বাজার এলাকায় শ্মশানঘাটের পুকুরপাড়ে ১০-১৫ জন জুয়ারিরা জুয়ার আসর বসিয়ে জুয়া খেলছিলো। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর ২টায় থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলু সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান পরিচালনা করে ৪ জুয়ারীকে আটক করেন। এ সময় অন্যরা দৌঁড়ে পালিয়ে যায়। পুলিশ ওই জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ৫টি মোবাইল ফোন উদ্ধার করেন।

আটককৃতরা হলেন, উপজেলার বশিকোড়া মৃত খোরশেদ আলীর ছেলে মনসুর আলী (৪৫), মৃত আফসার প্রামানিকের ছেলে জাহাঙ্গীর আলম (৪২), হলুদ ঘর গ্রামের মৃত হামিদ আকন্দের ছেলে আবদুর রহমান (৬৫) ও কড়ই গ্রামের বুলু প্রামানিকের ছেলে হান্নান (৩০)।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।