সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

আদমদীঘিতে গ্যাস ট্যাবলেট সেবনে গৃহবধূর আত্মহত্যা

নিউজ ডেস্ক২৮ ডিসেম্বর ২০২০১ মিনিট পড়া
আদমদীঘিতে গ্যাস ট্যাবলেট সেবনে গৃহবধূর আত্মহত্যা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে গ্যাস ট্যাবলেট সেবন করে রুবি বেগম (৩৮) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রুবি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির বাগবাড়ি গ্রামের আফাজ উদ্দীনের স্ত্রী। এঘটনায় সোমবার দুপুরে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার বাগবাড়ির ইসমাঈলের মেয়ে রুবি বেগমের সাথে বিয়ে হয় একই গ্রামের আফাজ উদ্দীনের। তাদের সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। রুবি বেগম মানসিক ভারসাম্যহীন হওয়ায় ইতিপূর্বে একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। এরপর রবিবার সন্ধ্যায় স্বামীর বাড়িতে গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়ে পড়লে তাকে নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায়। খবর পেয়ে আদমদীঘি থানার সিনিয়র সহকারি পুলিশ সুপার কেএইচএম এরশাদ খান ঘটনাস্থল পরিদর্শন করেন।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, ওই গৃহবধূ গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেন। বাদী না থাকায় লাশটি মর্গে প্রেরণ না করে দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

স/রি