সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

আদমদীঘিতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিউজ ডেস্ক২ জুন ২০২৩১ মিনিট পড়া
আদমদীঘিতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
আদমদীঘি প্রতিনিধি:
 বগুড়ার আদমদীঘিতে ১৮০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে মাদক আইনে মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার নশরতপুর ইউনিয়নের শাওইল গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে জাহিদুল ইসলাম (৩২) ও একই গ্রামের মৃত ইয়াকুবের ছেলে মোঃ হানজের (৩১)।
আদমদীঘি থানার উপ পরিদর্শক ফেরদৌস আলী জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নশরতপুর ইউনিয়নের শাওইল থেকে তিলকপুরগামী রাস্তায় দুই ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের তল্লাশি করে নেশা জাতীয় মাদকদ্রব্য ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
আদমদীঘি থানার ওসি (তদন্ত) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।