সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

আদমদীঘিতে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা

নিউজ ডেস্ক১১ এপ্রিল ২০২১১ মিনিট পড়া
আদমদীঘিতে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘির সান্তাহারে স্বামীর সাথে কথাকাটাকাটি হওয়ায় রুনা আক্তার (১৭) নামের এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার(১১ এপ্রিল) সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

রুনা উপজেলার সান্তাহার পৌর শহরের তিয়রপাড়া মহল্লার সোহাগের স্ত্রী।

পুলিশ জানায়, উপজেলার সান্তাহার তিয়রপাড়া গ্রামের সুজাউদ্দীনের ছেলে ট্রাকচালক সোহাগ হোসেনের সাথে প্রায় ৮ মাস আগে ফরিদপুরের গাফফার শেখের মেয়ে রুনার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। শনিবার সন্ধ্যায় দুজনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে রুনাকে মারপিট করেন সোহাগ। স্বামীর ওপর রাগ ও অভিমানে ওই দিন রাত ১০টার দিকে রুনা শয়নঘরে তীরের সাথে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করে আজ রবিবার সকালে ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

সান্তাহার পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল ওয়াদুদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই গৃহবধু আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ পরিষ্কার হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

সে/জে