সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

আদমদীঘিতে করোনা জয় করে বাড়ি ফিরলেন পুলিশ সদস্য

নিউজ ডেস্ক২৬ এপ্রিল ২০২০২ মিনিট পড়া
আদমদীঘিতে করোনা জয় করে বাড়ি ফিরলেন পুলিশ সদস্য

আদমদীঘি  প্রতিনিধি:

এবার প্রাণঘাতী করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফিরলেন আদমদীঘির পুলিশ কনস্টেবল আহসান হাবীব। গতকাল শনিবার রাত ৮টার পর তাকে ছাড়পত্র দেয়া হয়।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শফিক আমিন কাজল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পরপর দু’বার আহসান হাবীবের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় ছাড়পত্র দেওয়া হয়।

গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার রাত ৯ টায় পুলিশ কনস্টেবল আহসান হাবীবকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত আছেন। সেই পুলিশ সদস্য জ্বর ও সর্দি-কাশি নিয়ে গত ১২ এপ্রিল ঢাকা থেকে মোটরসাইকেল চালিয়ে তার গ্রামের বাড়ি আদমদীঘি উপজেলার নশরতপুরের শাঁওইলে আসেন।

পরদিন ১৩ এপ্রিল স্বাস্থ্য বিভাগের কর্মীরা তার দেহ থেকে নমুনা সংগ্রহ করে। সংগৃহীত নমুনা রাজশাহীতে পাঠানোর হয়। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যার পর পরীক্ষা রিপোর্টে ওই পুলিশ সদস্যের শরীরে করোনা শনাক্ত হয়।

এরপর তার পরিবারের সবার নমুনা সংগ্রহ করা হয়। তবে সবার ফলাফল নেগেটিভ আসলেও আহসান হাবীবের নানা শ্বশুরের ফলাফল করোনা পজিটিভ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা উন্নতির দিকে।

রাত সোয়া এগারটায় ফেসবুক ম্যাসেনজারের কথা হয় আহসান হাবিবের সাথে। তিনি জানান, সুস্থ আছেন, করোনা যুদ্ধ জয় করে বাড়ি ফিরতে পেরে আনন্দিত। সচেতনতা দিয়ে নিজেকে ও পরিবারকে করোনা থেকে মুক্ত রাখা সম্ভব। রোববার (২৬ এপ্রিল) দিনের বেলা ফেসবুকে লাইভে এসে নিজের কথা তুলে ধরবেন তিনি।

স/অ