সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

আদমদীঘিতে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক২৭ সেপ্টেম্বর ২০২১১ মিনিট পড়া
আদমদীঘিতে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি থানা কর্তৃক আয়োজিত ‘ওপেন হাউজ ডে’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে থানা চত্বরে এ সভা অনুষ্টিত হয়। আদমদীঘি-দুপচাঁচিয়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার নাজরান রউফের সভাপতিত্ব ও ওসি (তদন্ত) আলমাস আলী সরকারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম।

এ সময় আরও বক্তব্য রাখেন, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রাবণী রায় ও থানার ওসি জালাল উদ্দীন প্রমূখ।

সভায় বক্তারা মাদক ও আইন শৃঙ্খলা বিষয়ক নানা ধরনের তথ্য তুলে ধরেন এবং এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ কর্মকর্তাকে অনুরোধ জানান।

স/রি