সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

আদমদীঘিতে এক কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

নিউজ ডেস্ক১৬ মে ২০২৩১ মিনিট পড়া
আদমদীঘিতে এক কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে দুই মাদক কারবারিকে তল্লাশী করে এক কেজি গাঁজা উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের মটপুকুরিয়া গ্রামের মজিবর প্রামানিকের ছেলে বায়জিদ প্রামানিক (২৮) ও আফজাল প্রামানিকের ছেলে আব্দুল বারিক (৩৫)। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানাযায়, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১১টায় উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের মটপুকুরিয়া গ্রামের জনৈক ইসরাফিলের বাড়ি সংলগ্ন এলাকায় পাকাসড়কে গাঁজা কেনাবেচা চলছে বলে জানাতে পারেন। সেখানে অভিযান পরিচালনা করলে তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকরে। এসময় পুলিশ তাদের গ্রেপ্তার করেন এবং গ্রেপ্তার বায়জিদের ডান হাতে থাকা কাপড়ের বাজার করা ব্যাগ তল্লাশীকালে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় এক কেজি গাঁজা উদ্ধার করেন। দির্ঘদিন যাবৎ এসব গাঁজা বিক্রির জন্য সহযোগিতা করে আসছিলেন আরেক গ্রেপ্তার আসামী আব্দুল বারিক।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, গ্রেপ্তারকৃতরা কৌশলী মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো করা হয়েছে।