সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

আদমদীঘিতে আট বছরের শিশুকে ধর্ষন চেষ্টার ঘটনায় মামলা

নিউজ ডেস্ক৫ মার্চ ২০২০১ মিনিট পড়া
আদমদীঘিতে আট বছরের শিশুকে ধর্ষন চেষ্টার ঘটনায় মামলা

আদমদীঘি প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে আট বছর বয়সের ২য় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষন চেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে। গত বুধবার রাতে ওই শিশু কণ্যার বাবা বাদী হয়ে উপজেলার জিনইর গ্রামের আবু কালাম (৪০) কে আসামী করে আদমদীঘি থানায় ধর্ষনের চেষ্টা সংক্রান্ত মামলা দায়ের করেন। এ ঘটনার পর থেকেই ওই গ্রামের ঘর জামাই ও আসামী আবু কালাম আত্মগোপনে রয়েছে।

জানা যায়, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মেরাই পোওতা গ্রামের আলতাফ আলীর ছেলে তরকারি ব্যবসায়ী আবু কালাম দীর্ঘদিন যাবত আদমদীঘি উপজেলার জিনইর গ্রামে বিয়ে করে ঘর জামাই থেকে বসবাস করছিল। গত ২ মার্চ দুপুরে শিশুটি খলিয়ানে খেলা করার সময় আবু কালাম কৌশলে তার বাড়িতে ওই শিশুকণ্যাকে ডেকে নিয়ে ধর্ষনের চেষ্টা করে। এসময় প্রতিবেশি জনৈক ব্যক্তি দেখতে পেয়ে হৈচৈ শুরু করেন। পরে শিশুকণ্যাটি তার মাকে বিষয়টি জানায়। শিশুর বাবা চট্রগ্রাম থেকে বাড়ি পৌছে বুধবার আবু কালামকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। বাদী তার স্ত্রী ও সন্তানকে রেখে চট্রগ্রামে দর্জির কাজ করতেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীকে গ্রেফতারের তৎপরতা চলছে।

স/অ