সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

আদমদীঘিতে আওয়ামীলীগের সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা

নিউজ ডেস্ক১৯ অক্টোবর ২০২১১ মিনিট পড়া
আদমদীঘিতে আওয়ামীলীগের সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
দেশব্যাপী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বগুড়ার আদমদীঘিতে
সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার(১৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের মূল ফটকের সামনে শোভাযাত্রার উদ্বোধন  করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু।

সেখান থেকে শোভাযাত্রা বের হয়ে বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিন করে সদর ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে এসে শেষ হয়।

এরপর বেলা ১১ টায় সেখানে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন-জেলা আওয়ামীলীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান, নজিমুল হুদা খন্দকার, যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন, ইউপি চেয়ারম্যান এরশাদুল হক টুলু, খন্দকার সামছুল হক, বেলাল, উপজেলা যুবলীগ সভাপতি শাহিনুর রহমান মন্টি ও সাধারন সম্পাদক জিল্লুর রহমান প্রমুখ।

জেএ/এফ