সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

আদমদীঘিতে অবরোধের প্রতিবাদ করতে ঘর থেকে বেড়িয়ে আসেন শত শত নারীরা

নিউজ ডেস্ক৫ নভেম্বর ২০২৩১ মিনিট পড়া
আদমদীঘিতে অবরোধের প্রতিবাদ করতে ঘর থেকে বেড়িয়ে আসেন শত শত নারীরা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বিএনপি-জামায়াতের দেশবিরোধী সন্ত্রাস জঙ্গীবাদ, ষড়যন্ত্র এবং অবরোধের প্রতিবাদে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তির নেতৃত্বে বিক্ষোভ মিছিল এবং শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে আদমদীঘি উপজেলার সান্তাহার দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় এবং রেল স্টেশন ও পৌর শহরের বিভিন্ন সড়কে নেতাকর্মীরা অবস্থান নেয়। এসময় অবরোধের প্রতিবাদ জানাতে তৃপ্তির নেতৃত্বে শত শত নারীরা ঘর থেকে বেড়িয়ে এই বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশে যোগ দেন। এরপর শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগ কার্যালয়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। অবরোধের প্রতিবাদ কর্মসূচিতে যোগদেন সান্তাহার ইউনিয়ন আওয়মালীলীগে সহ সভাপতি আমিনুল ইসলাম, আওয়ামীলীগ নেতা রুবেল হোসেন, উজ্জল, মিঠু, সান্তাহার ইউনিয়ন যুবলীগের সহসভাপতি সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন, যুবলীগ নেতা সোহেল, ফারুক, উপজেলা মহিলা যুবলীগের সহ সম্পাদক তাসমেরী খানম পিংকি ও উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন প্রমুখ।

উপজেলা আওয়ামীলীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি বলেন, বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করতে সকালে বের হওয়ার পর থেকে অসংখ্য নারীরা আমাদের কর্মসূচিতে যোগদেন।