রাজশাহীর খবর

আত্রাইয়ে শিবির সভাপতি শাউন আটক

নিউজ ডেস্ক৪ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

আত্রাই প্রতিনিধি:

নওগাঁর আত্রাই উপজেলার শিবির সভাপতি শাউন কে আটক করেছে আত্রাই থানা পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আহসানগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

আটককৃত আব্দুল হক শাউন(২৪) উপজেলার জগদাশ গ্রামের মোঃ আফজাল হোসেনের ছেলে।
এ ব্যাপারে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদোজ্জা আটকের বিষয়টি  সিল্কসিটিনিউজকে নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার আহসানগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয় । তদন্ত সাপেক্ষে বিভিন্ন বিষয়ে  তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

স/অ