সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
দুর্ঘটনা

আত্রাইয়ে ভটভটি চাপা পড়ে ধান কাটা শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক১০ মে ২০১৮১ মিনিট পড়া
আত্রাইয়ে ভটভটি চাপা পড়ে ধান কাটা শ্রমিকের মৃত্যু

আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে ভটভটি চাপা পড়ে মো: কালু (৩৮) নামে ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার আহসানগঞ্জ হাট সংলগ্ন জাতআমরুল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কালু পার্শ্ববর্তী নাটোর জেলার লালপুর উপজেলার মহেশপুর গ্রামের মোকছেদ আলীর ছেলে।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর ১২টার দিকে কালু ধান বোঝায় ভটভটি যোগে আত্রাই থেকে তার বাড়ি লালপুরের মহেশপুরে যাচ্ছিলো। পথমধ্যে উপজেলার আহসানগঞ্জ হাট সংলগ্ন জাতআমরুল এলাকায় ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় ভটভটি কালুর শরীরের উপর চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

স/শ