রাজশাহীর খবর

আত্রাইয়ে পানিতে পড়ে বৃদ্ধার মৃত্যু

নিউজ ডেস্ক৮ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

আত্রাই  প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে পানিতে পড়ে মোছাঃ বেবী বিবি (৬৮) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার ক্ষুদ্র বিষা এলাকায় বাড়ির পার্শের ডোবাই পড়ে ওই বৃদ্ধার মৃত্যু হয়।

 

নিহত বেবী বিবি উপজেলার ক্ষুদ্রবিষা গ্রামের মৃত. সুখ চাঁন আলীর স্ত্রী।

 
নিহতের পরিবারের বরাত দিয়ে এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) বদরোদ্দোজা সিল্কসিটি নিউজকে জানান, নিহত বেবী বিবি সকালে বাড়ির পার্শের ডোবায় হাত-মুখ ধোয়ার কোন এক সময় সে পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ তার দেখা না পেয়ে পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি করতে থাকে। এরই এক পর্যায়ে ডোরার পানিতে বৃদ্ধাটিকে দেখতে পায় তারা। সংবাদ পেয়ে পুলিশ বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করেছেন।

স/অ