সদ্য প্রকাশিত
যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী
দুর্ঘটনা

আত্রাইয়ে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

নিউজ ডেস্ক২৩ মে ২০২২১ মিনিট পড়া
আত্রাইয়ে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু


আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর আত্রাইয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার আনুমানিক বয়স ৬০ বছর। ২৩ মে সোমবার বিকেল পৌনে তিনটার দিকে আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

জিআরপি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ঢাকাগামী আন্ত:নগর লালমনি এক্সপ্রেস ট্রেন আত্রাই রেল স্টেশনে অতিক্রম করছিল। এমন সময় ওই ব্যক্তি রেললাইনের পশ্চিম থেকে পূর্ব দিকে প্লাটফরমে উঠার চেষ্টাকালে চলন্ত ট্রেনের ধাক্কায় ছিঁটকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শান্তাহার জিআরপি থানার ওসি শাকিউল আজম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলার প্রস্ততি চলছে।

এস/আই