রাজশাহীর খবর

আত্রাইয়ে জঙ্গিবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক৬ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

আত্রাই  প্রতিনিধি:

আত্রাইয়ের পতিসরে  জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী এক সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার আত্রাই থানা পুলিশের আয়োজনে এ সমাবেশ অনুস্ঠিত হয়।

 

আত্রাই থানার ওসি বদরুদ্দোজার সভাপতিত্বে  এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন,  নওগাঁ জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক বিপিএম, পিপিএম।

 

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসকে সর্ব শক্তি দিয়ে প্রতিহত করা হবে। তিনি সবাইকে ইসলামের শান্তি ও কল্যাণের পথে আসার আহবান জানান।

 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোখলেছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী, রাণীনগর থানার ওসি আব্দুল লতিফ খান, মাওঃ আজাদুল ইসলাম প্রমুখ।

স/অ