সদ্য প্রকাশিত
দুর্ঘটনা

আত্রাইয়ে চার্জার ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক১৯ সেপ্টেম্বর ২০২২১ মিনিট পড়া
আত্রাইয়ে চার্জার ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু


আত্রাই (নওগাঁ) প্রতনিধি:

নওগাঁর আত্রাইয়ে চার্জার ভ্যানের ধাক্কায় রিফাত (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।সোমবার সাড়ে ১০টার দিকে উপজেলার সাহেবগঞ্জ ওসমানের কাঠের দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত রিফাত উপজেলার জয়সাড়া গ্রামের আব্দুর রাজ্জাক হেলালের ছেলে। সে উপজেলার বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের প্লে শ্রেণীর ছাত্র।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিশু রিফাত তার স্কুল থেকে বাড়ি ফেরার জন্য সড়ক পারাপারের সময় একটি চার্জার ভ্যানের ধাক্কায় ছিটকে পড়ে যায়। এবং সে গুরুত্বর আহত হয়। সাথে সাথে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। রাজশাহী নেয়ার পথে দুর্গাপুর নামক স্থানে তার মৃত্যু হয়।

আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।