খেলা

আড়াইশর আগে অলআউট পাকিস্তান

নিউজ ডেস্ক২৩ ফেব্রুয়ারি ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আইসিসির টুর্নামেন্ট ছাড়া এখন আর ভারত-পাকিস্তান দ্বৈরথ দেখে না ক্রিকেটবিশ্ব। তাইতো ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাও তাদের প্রতিটি টুর্নামেন্টে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই রাখে। কেননা, ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা ও উন্মাদনা, সেইসাথে বাণিজ্যও চড়া। দুই দলের মাঠের লড়াই নিয়ে আগ্রহও তুঙ্গে থাকে ক্রিকেটপ্রেমীদের।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে মুখোমুখিতে হয়েছে ভারত ও পাকিস্তান। যেই ম্যাচে টস জিতে আগে ব্যাট করেছে পাকিস্তান। ভারতীয় বোলারদের তোপে ২৪১ রানেই গুটিয়ে গেছে মোহাম্মদ রিজওয়ানের দল। ইনিংসের মাঝামাঝি পর্যন্ত ভালোই খেলছিলেন পাক ব্যাটাররা। দুই উইকেটেই দেড়শও ছাড়ায় পাকিস্তান। এমন পরিস্থিতে বড় স্কোরের স্বপ্নই দেখেছিল পাকিস্তান শিবির। তবে এই ম্যাচেও দেখা দেয় ‘পুরনো রোগ’- ব্যাটিং বিপর্যয়! যেখান থেকে আর বের হতে পারেনি রিজওয়ানের দল। ১৫০/২ থেকে ২৪১ রানে অলআউট হয়েছে দলটি।
পিচ রিপোর্টে সুনীল গাভাস্কার বলেছিলেন, এ উইকেটে ২৭০ রান হলে ভালো লড়াই হবে। সে হিসেবে পাকিস্তানের রান কিছুটা কম হয়ে গেছে। ভারতের নিয়ন্ত্রিত বোলিং আর নিজেদের উদ্দেশ্যহীন ব্যাটিংয়ে ৪৯.৪ ওভার ব্যাট করে ২৪১ রানে অলআউট হয়েছে পাকিস্তান।