সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

আটটি যুদ্ধের মধ্যে পাঁচটিই থামিয়েছি শুল্কের হুমকি দিয়ে

নিউজ ডেস্ক২৪ নভেম্বর ২০২৫১ মিনিট পড়া
আটটি যুদ্ধের মধ্যে পাঁচটিই থামিয়েছি শুল্কের হুমকি দিয়ে

সিল্কসিটিনিউজ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি আটটি যুদ্ধের মধ্যে পাঁচটিই থামিয়েছেন শুল্ক আরোপের হুমকি দিয়ে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশ থেকে শুল্কের মাধ্যমে ট্রিলিয়ন ডলার আয় করছে, তাঁর ধারণা, যা মার্কিন অর্থনীতির জন্য উপকারী।

গত শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘আমি আটটি যুদ্ধের মধ্যে পাঁচটিই শুল্ক আরোপের সরাসরি হুমকির মাধ্যমে থামিয়েছি। শুল্কের মাধ্যমে আমরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে ট্রিলিয়ন ডলার আয় করছি।

’
চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বন্ধ করতে শুল্ক আরোপের হুমকির কথা বারবার বলেছেন ট্রাম্প। তবে পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছার ক্ষেত্রে ভারত কখনো ট্রাম্পের ভূমিকার কথা নিশ্চিত করেনি। গত শনিবার পূর্বসূরি জো বাইডেনের প্রতি কটাক্ষ করে ট্রাম্প দাবি করেছেন, ‘স্লিপি জো বাইডেনের অধীনে মার্কিন ইতিহাসে সবচেয়ে খারাপ মুদ্রাস্ফীতি ছিল। আর এখন প্রায় কোনো মুদ্রাস্ফীতি নেই।

মার্কিন পুঁজিবাজার মাত্র ৯ মাসে ৪৮ বার সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।’ তিনি বলেছেন, বর্তমানে যুক্তরাষ্ট্র ‘সবচেয়ে ধনী, শক্তিশালী ও সম্মানিত’ অবস্থায় রয়েছে। তাঁর কথায়, এর পেছনের মূল কারণগুলো হলো ‘নভেম্বর ৫’, ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ও ‘শুল্ক’। সূত্র : হিন্দুস্তান টাইমস