সদ্য প্রকাশিত
চাকরি

আকিজ গ্রুপে আকর্ষণীয় পদে নিয়োগ

নিউজ ডেস্ক১৫ মে ২০১৭১ মিনিট পড়া
আকিজ গ্রুপে আকর্ষণীয় পদে নিয়োগ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। ‘সিনিয়র এক্সিকিউটিভ, এমআইএস (ফিন্যান্সিয়াল কন্ট্রোল)’ পদে শুধু পুরুষ প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।

 

যোগ্যতা

যেকোনো সরকারি বা স্বীকৃত বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বিষয়ে স্নাতকোত্তর বা এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এএসপি ডটনেট সম্পর্কে জ্ঞানসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

 

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। এ ছাড়া জীবনবৃত্তান্ত ই-মেইলের মাধ্যমে পাঠিয়ে আবেদন করা যাবে। ই-মেইল করার ঠিকানা ‘career.afbl@akij.net’। আবেদন করার সুযোগ থাকছে ১৯ মে-২০১৭ পর্যন্ত।

সূত্র : বিডিজবস ডটকম