সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

আওয়ামী লীগের নেত্রী এখন প্লেজার ট্রিপে আছেন’

নিউজ ডেস্ক১৫ জুন ২০১৭১ মিনিট পড়া
আওয়ামী লীগের নেত্রী এখন প্লেজার ট্রিপে আছেন’

সিল্কসিটিনিউজ ডেস্ক: আওয়ামী লীগের নেত্রী এখন প্লেজার ট্রিপে আছেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

তিনি বলেছেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসে ১৫৫ জন লোক মারা গেছেন।
আর্মির লোকজনও মারা গেছেন। এখনো অনেক নিখোঁজ রয়েছেন। আর আওয়ামী লীগের নেত্রী এখন প্লেজার ট্রিপে আছেন, আনন্দভ্রমণে আছেন।

আজ বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির দক্ষিণ কমিটির ইফতার অনুষ্ঠানে খালেদা জিয়া এ কথা বলেন।

তিনি বলেন, তিনি নাকি দেশের মানুষের জন্য জীবন দিতে প্রস্তুত। দেশের মানুষ জীবন দিচ্ছে, তিনি ভ্রমণ করছেন। এটায় কী প্রমাণিত হয়? তিনি কি দেশের মানুষের জন্য জীবন দিতে প্রস্তুত?

আগামী সংসদ নির্বাচনে বিএনপির অংশ নেওয়ার কথা উল্লেখ করে খালেদা জিয়া বলেন, আমরা ও ২০ দল নির্বাচনে যাব। আমরা বিশ্বাস করি, দেশে সুষ্ঠু নির্বাচন হলে আমরা জিতব। সে জন্য আমরা বলতে চাই, নিরপেক্ষ নির্বাচনটা তখনই সম্ভব—শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়ে। অর্থাৎ, নির্বাচনকালীন সহায়ক সরকার, যেটা আওয়ামী লীগ দাবি করেছিল ১৯৯৫ সালে আমাদের সময়ে। আমরা দিয়েছিলাম। তখন তত্ত্বাবধায়ক নাম ছিল, এখন যেকোনো নাম দিতে পারেন। তবে আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি, হবে না, হতে পারে না।