সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে পারবে? যা বললেন সিইসি

নিউজ ডেস্ক৬ আগস্ট ২০২৫১ মিনিট পড়া
আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে পারবে? যা বললেন সিইসি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএম নাসির উদ্দিন বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে পারবে।

বুধবার (৬ আগস্ট) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগ নির্বাচনে ভোট করতে পারবে কি না জানতে চাইলে সিইসি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম তো নিষিদ্ধ।

তাহলে দলের নেতাকর্মীরা ভোট করতে পারবে কি না? এমন প্রশ্নের জবাব তিনি না দিতে চাইলেও বলেন, আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে পারবে।

এদিকে আজ রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার প্রসঙ্গে সংবাদ সম্মেলন করেছে নির্বাচন কমিশনার (ইসি)। এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলছে নির্বাচন নিয়ে। নির্বাচন কমিশন আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল। চ্যালেঞ্জ সত্ত্বেও ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন।

প্রত্যাশা করছি সরকার থেকে দ্রুত চিঠি পাব।
ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা শেষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসা হবে জানিয়েছে তিনি বলেন, ‘নির্বাচনের স্বচ্ছতার জন্য গণমাধ্যমের ভূমিকা এক নম্বর। আয়নার মতো স্বচ্ছ নির্বাচন করতে চাই।’ সেপ্টেম্বরের মধ্যে ইসির নির্বাচনের প্রস্তুতি অনেকটা শেষ হয়ে যাবে বলেও জানান সিইসি।