সিল্কসিটিনিউজ ডেস্ক:
আইফোন ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মধ্যে বেশ কিছু মজার পার্থক্য আছে। এর মধ্যে অবাক করা একটি হলো আইফোন ব্যবহারকারীরাই নাকি বেশি সুখী।
এমনকি অ্যাপলপ্রেমীরা তুলনামূলকভাবে বেশি অর্থ আয় করেন। তাই তাদের খরচের হাতও বড়। তারা বেশ বন্ধসুলভ হন। বেড়াতে ও ছবি তুলতেও পছন্দ করেন।

এ দুই অপারেটিং সিস্টেমের ডিভাইস ব্যবহারকারীদের খরচের ধরনে, লাইফস্টাইল ও আচরণে আরও বেশ পার্থক্যের এমন বিষয় উঠে এসেছে এক গবেষণায়।
এক হাজার আইফোন ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর উপরে জরিপ চালিয়ে এমন একটি প্রতিবেদন তৈরি করেছেন স্লিকডিল নামের এক প্রতিষ্ঠানের গবেষকরা।
গবেষণায় আরও দেখা গেছে, গড়ে অ্যাপল ব্যবহারকারীরা ব্যয় করেন ৪ ঘণ্টা ৫৪ মিনিট আর অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ব্যয় করেন ৩ ঘণ্টা ৪২ মিনিট। দুটি অপারেটিং সিস্টেমের ব্যবহারকারীরাই দিনে অন্তত ২৫ শতাংশ সময় ব্যয় করেন ফোনে।
তবে লাইফস্টাইলের ক্ষেত্রে পার্থক্যটা বেশ প্রকট। আইফোন ব্যবহারকারীদের গড় আয় ৫৩ হাজার ২৫১ মার্কিন ডলার এবং অ্যান্ড্রয়েডে গড় আয় ৩৭ হাজার ডলার।
আইফোনের মালিকরা প্রতি মাসে কাপড়, প্রযুক্তি, মেইক আপ পণ্যেও বেশি খরচ করেন। তুলনামূলকভাবে এসবের পেছনে অ্যান্ড্রয়েড ইউজারদের খরচের পরিমাণ অর্ধেক। তারা মিতব্যয়ী হন, টাকা বাঁচাতেই বেশি পছন্দ করেন।
বছরে তারা তিন বার করে ভ্রমণে যান। আইফোন ব্যবহারকারীরা বছরে ঘুরতে যান চার বার করে।
এখানেই শেষ নয়, আইফোন ব্যবহারকারীদের মধ্যে সেলফি তোলার প্রবণতাও বেশি। দিনে গড়ে তারা ১২টি সেলফি তোলেন। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা তোলেন ৭টি করে।
আইফোন ব্যবহারকারীদের মধ্যে টেক্সট ম্যাসেজ পাঠানোর হারও বেশি।
ডেইলি মেইল অবলম্বনে









