বিজ্ঞান ও প্রযুক্তি

অ্যান্ড্রয়েড শিশু!

নিউজ ডেস্ক২৩ নভেম্বর ২০১৮১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জাপানের বিজ্ঞানীরা দ্বিতীয় প্রজন্মের অ্যান্ড্রয়েড শিশু রোবট তৈরি করেছেন। অ্যাফেটো সিরিজের নতুন রোবটটি এক থেকে দুই বছর বয়সী শিশুর অভিব্যক্তি প্রকাশ করতে সক্ষম।

২০১১ সালে প্রথম প্রজন্মের অ্যান্ড্রয়েড শিশু এসেছিল।

বিজ্ঞানীরা বলছেন, দ্বিতীয় প্রজন্মের রোবটটি অনেক বেশি আবেগ প্রকাশ করতে পারবে। যেমন এটি হাসবে অথবা রাগে ভ্রু কুঁচকাবে।

জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের তিনজন গবেষক রোবটটিকে প্রাণবন্ত করতে মুখমণ্ডলের ১১৬টি স্থান নিয়ে গবেষণা করেন। তারা ত্রিমাত্রিক নচাচড়াও নির্ধারণ করেন।

গবেষকরা অ্যাফেটোর মাথার গঠনাকৃতির উন্নতি সাধনে আরও চেষ্টা করে যাচ্ছেন। এছাড়া মুখাবয়ব অবিকল মানুষের মতো করে গড়তেও সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করছেন।

বিজ্ঞানীদের দাবি, তাদের খুঁজে পাওয়া উপায়ে অ্যান্ড্রয়েড শিশু মানুষের সঙ্গে গভীর ভাববিনিময় করতে পারবে।

সায়েন্স ডেইলি অবলম্বনে