সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় শপিং সেন্টারে বিমান বিধ্বস্ত, নিহত ৫

নিউজ ডেস্ক২১ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
অস্ট্রেলিয়ায় শপিং সেন্টারে বিমান বিধ্বস্ত, নিহত ৫

সিল্কসিটিনিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার মেলবোর্নে শপিং সেন্টারে একটি বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছে। মঙ্গলবার ইজেনডন বিমানবন্দরের কাছেই ওই শপিং সেন্টারের ছাদে বিমানটি বিধ্বস্ত হয়।

ভিক্টোরিয়া রাজ্য পুলিশের সহকারী পুলিশ কমিশনার স্টিফেন লিন মেলবোর্নে সাংবাদিকদের বলেছেন, ‘বিমানটিতে পাঁচজন আরোহী ছিল। এদের কেউ বেঁচে নেই।’

তিনি জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে। ইজেনডন বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপর ছোট্ট বিমানটির ইঞ্জিনে বিপর্যয় দেখা দিয়েছিল। শপিং সেন্টারটি খোলার প্রায় এক ঘণ্টা আগে বিমানটি সেখানে বিধ্বস্ত হওয়ায় কেবল আরোহী ছাড়া অন্য কেউ হতাহত হয়নি।

স্কাই নিউজের ভিডিওচিত্রে শপিং সেন্টারটির গাড়ি পার্কিং এলাকায় বিমানের ধ্বংসাবশেষ জ্বলতে এবং সেখানে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। নিহত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে পুলিশ কোনো তথ্য জানায়নি।

এয়ার সার্ভিসেস অস্ট্রেলিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, ইজেনডন বিমানবন্দরটি হালকা বিমান উড্ডয়নের জন্য ব্যবহৃত হয়। এ ঘটনার পর বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

 

 

সূত্র: রাইজিংবিডি