সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় পরিত্যক্ত কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৩

নিউজ ডেস্ক২ মার্চ ২০১৭১ মিনিট পড়া
অস্ট্রেলিয়ায় পরিত্যক্ত কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৩

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি পরিত্যক্ত কারখানায় অগ্নিকাণ্ডে তিন জন নিহত হয়েছেন। বুধবার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডকে সন্দেহজনক হিসেবে মনে করা হচ্ছে।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, বুধবার বিস্ফোরণের শব্দের পর ফায়ার সার্ভিসকে ডাকা হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ৪০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

পরিত্যক্ত কারখানাটিতে গৃহহীন মানুষেরা আশ্রয় নিতেন। অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

 

পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত পরিচালনা করা হবে।

 

কারখানাটি ভিক্টোরিয়া নামের দড়ি তৈরি প্রতিষ্ঠান ১৯০৩ থেকে ২০০২ সাল পর্যন্ত ব্যবহার করে। কারখানাটি বন্ধ হয়ে যাওয়ার পর রাজ্য সরকার এখানে বড় আকারের অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণের পরিকল্পনায় সহযোগিতা করছে।

সূত্র: বাংলা ট্রিবিউন