সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

অর্ধেকেরও কম যাত্রী নিয়ে সান্তাহার হয়ে দশটি ট্রেনের চলাচল শুরু

নিউজ ডেস্ক২৫ মে ২০২১২ মিনিট পড়া
অর্ধেকেরও কম যাত্রী নিয়ে সান্তাহার হয়ে দশটি ট্রেনের চলাচল শুরু

আদমদীঘি প্রতিনিধি :
দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর বগুড়ার আদমদীঘির সান্তাহার জংশন স্টেশন হয়ে ঢাকাসহ বিভিন্ন স্থানে ট্রেন চলাচল শুরু হয়েছে। সোমবার বিকেল  পর্যন্ত অর্ধেকেরও কম যাত্রী নিয়ে সাতটি ট্রেন সান্তাহার হয়ে চলাচল করেছে। রাতে আরো তিনটি চলাচল করে।

রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, ট্রেন চলাচলের সিদ্ধান্ত বিকেলে আসায় এবং ট্রেনের টিকিট বিক্রির সার্ভার চালু হতে রাত হওয়ায় অনেক লোকজন প্রথম দিন টিকিট কাটতে পারেনি। এ কারণে প্রথম দিনে যাত্রী অনেকটা কম লক্ষ্য করা গেছে।

রেলস্টেশন সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ দেশে আসার পর সংক্রমণ ঠেকাতে গত ৫ এপ্রিল থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ করে দেয় সরকার। এর প্রায় দুই মাস পর সোমবার থেকে ফের ট্রেন চলাচল শুরু হয়েছে। প্রথম দিন সান্তাহার হয়ে আন্ত:নগর ও লোকাল মিলে ১০টি ট্রেন চলাচল শুরু করেছে। ভোর থেকে শুরু হয়ে লোকাল ট্রেনগুলোর মধ্যে উত্তরা, পদ্মরাগ, রকেট এবং আন্ত:নগর ট্রেনগুলোর মধ্যে রুপসা, তিতুমীর, লালমনি, দ্রুতযান চলাচল করে। রাতে চলাচল করছে একতা, রংপুর ও নীলসাগর আন্ত:নগর ট্রেন। তবে প্রথম দিনে এসব ট্রেনগুলো যথাসময়ে স্টেশনে পৌঁছে এবং ছেড়ে যায়।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাজশাহী থেকে ছেড়ে আসা পারবর্তীপুরগামী উত্তরা মেইল ট্রেন অর্ধেকেরও কম যাত্রী নিয়ে সান্তাহার স্টেশনে পৌঁছে বিকেল সাড়ে ৫ টায়। ট্রেনটিতে ঘুরে দেখা গেছে অধিকাংশ যাত্রীর মুখে নেই মাস্ক। নামার সময় ছিল প্রায় সব যাত্রীর তাড়াহুড়ো। আশরাফুল ইসলাম নামে ওই ট্রেনের এক যাত্রীর সাথে কথা হয়। তিনি বলেন, অত্যান্ত গরমের কারনে মাস্ক পকেটে রেখেছেন। তবে ট্রেন চলার ক্ষেত্রে সরকার কঠোর স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহনের নির্দেশ দিলেও মাস্ক পরার ব্যাপরে যাত্রীদের সচেতন করতে দেখা যায়নি।

সান্তাহার জংশনের স্টেশন মাস্টার হাবিবুর রহমান হাবিব জানান, সকালের ট্রেনগুলোতে যাত্রী ছিল খুবই কম। অন্য ট্রেনগুলোর দৃশ্যও প্রায় একই। ফলে স্বাস্থ্যবিধি নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়। ট্রেন চালুর সংবাদ অনেকেই জানেন না এবং চালু হওয়া সব ট্রেনের টিকিট অনলাইনে হওয়ায় প্রথম দিনে অনেকেই যাত্রা করতে না পারায় অর্ধেকেরও কম যাত্রী নিয়ে চলাচলা করেছে। তবে আশা করা হচ্ছে আগামী দিনগুলোতে যাত্রী আরো বাড়বে। তাছাড়া স্বাস্থ্যবিধি মানতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।