সদ্য প্রকাশিত
চাকরি

অভিজ্ঞতা ছাড়া চাকরির সুযোগ বাংলালিংকে

নিউজ ডেস্ক১৪ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
অভিজ্ঞতা ছাড়া চাকরির সুযোগ বাংলালিংকে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নতুনদের চাকরির সুযোগ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম লিংকড ইনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলালিংক। ‘স্ট্র্যাটেজিক অ্যাসিস্টেন’ পদে এই নিয়োগ দেওয়া হবে।

 

যোগ্যতা

যেকোনো প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনের সব ক্ষেত্রে ভালো ফলাফলসহ এক্সট্রা কারিকুলার কার্যক্রমে সম্পৃক্ত হতে হবে। নতুনদের আবেদন করার আহ্বান জানানো হয়েছে। তবে এক বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন। এ ছাড়া যোগাযোগে দক্ষ হতে হবে।

 

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা লিংকড ইনের মাধ্যমে (bit.ly/2lKtVfP) অনলাইনে আবেদন করতে পারবেন ২৬ ফেব্রুয়ারি, ২০১৭ পর্যন্ত।

সূত্র : লিংকড ইন