সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

অবৈধ প্রবেশ, পশ্চিমবঙ্গে গ্রেপ্তার বাংলাদেশি যুবক

নিউজ ডেস্ক২৮ ডিসেম্বর ২০২৪১ মিনিট পড়া
অবৈধ প্রবেশ, পশ্চিমবঙ্গে গ্রেপ্তার বাংলাদেশি যুবক

সিল্কসিটিনিউজ ডেস্ক :

অবৈধভাবে প্রবেশের অভিযোগে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। গতকাল শুক্রবার পশ্চিমবঙ্গের বালুরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবকের নাম মহসিন মণ্ডল। তার বাড়ি নওগাঁর পলিপাড়া গ্রামে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।

পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন আগে অবৈধভাবে সীমান্ত পার হয়ে সে ভারতে প্রবেশ করেছিল। বিগত প্রায় এক সপ্তাহ ধরে বালুরঘাট এলাকার এক বাড়িতে আত্মগোপনে থেকেছিল সে। এ নিয়ে এ এলাকা থেকে এক সপ্তাহে তিন বাংলাদেশি গ্রেপ্তার হয়।

এদিকে গ্রেপ্তার মহসিনকে আশ্রয় দেওয়ার অভিযোগে বাড়ির মালিক মোক্তার মণ্ডলকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে মহসিন কী উদ্দেশ্যে ভারতে এসেছে তা তদন্ত করে দেখছে পুলিশ।

সূত্র: কালের কণ্ঠ