নিজস্ব প্রতিবেদক :
অবৈধভাবে ভারতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ফেরার সময় ২৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার ভোরে জেলার ভোলাহাট উপজেলার চামুচা সীমান্ত থেকে ওই ২৭ জনকে আটক করা হয়।
বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি অধিনায়ক বলেন, আটক ২৭ জনের মধ্যে ১২ জন নারী, পাঁচজন শিশু, আটজন পুরুষ ও তৃতীয় লিঙ্গের দুজন আছেন। তাঁরা বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে যান। সোমবার ভোরে বাংলাদেশে ফেরার সময় তাঁদের আটক করা হয়।
বিজিবি অধিনায়ক আরও বলেন, আটক ব্যক্তিদের ভোলাহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। পুলিশ জাতীয় পরিচয়পত্র যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনি পদেক্ষেপ নেবে।









