সদ্য প্রকাশিত
স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা চামড়া পণ্য ও জুতা কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, মহেশপুর সীমান্তে আটক ৫ স্বর্ণার মনে জায়গা পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে
অপরাধ ও দুর্নীতি

অবৈধভাবে বালু উত্তোলন, পদ্মা নদী থেকে ১২টি বালুবাহী বাল্কহেড জব্দ

নিউজ ডেস্ক২৬ জুলাই ২০২৩১ মিনিট পড়া
অবৈধভাবে বালু উত্তোলন, পদ্মা নদী থেকে ১২টি বালুবাহী বাল্কহেড জব্দ
সিল্কসিটি নিউজ ডেস্ক :

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদী থেকে ১২টি বালুবাহী বাল্কহেড জব্দ করেছে নৌ পুলিশ। একইসঙ্গে আটক করা হয়েছে বাল্কহেডগুলোর ১২ জন চালককে।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট এলাকা থেকে বাল্কহেডগুলো জব্দ করে ১ নম্বর ফেরিঘাটে নোঙর করে রাখা হয়। বুধবার (২৬ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জে এম সিরাজুল কবির।

জব্দ করা বাল্কহেডগুলো হলো, সাব্বির হোসেন, এস এম আদি, এমভি সূর্যনগর, ইয়া গাউস, এস এম আদর, এম বি ভাই বোন, মক্কা মদিনা, মক্কা মদিনা ০২, ফি আমানিল্লাহ্, ভূইয়া পরিবহন, আল্লাহ মহান, মাসুদ ০২।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ জে এম সিরাজুল কবির বলেন, পদ্মা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন ও নদীতে বাল্কহেড দিয়ে বালু পরিবহনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য করায় দৌলতদিয়া লঞ্চঘাট এলাকা থেকে বাল্কহেডগুলো জব্দ ও ১২ জন চালককে আটক করি। বুধবার সকালে জব্দকৃত বাল্কহেড ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।