সদ্য প্রকাশিত
গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক কর্ণফুলীতে ছাত্রলীগ কর্মী মামুন হত্যা : সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চিনির বদলে অ্যাসপারটেম-শিশুখাদ্যে কাপড়ের রং, জরিমানা ৩ লাখ
চাঁপাইনবাবগঞ্জ

অবশেষে বরখাস্ত হলেন ভোলাহাটের সেই প্রধান শিক্ষকসহ ২ জন

নিউজ ডেস্ক১৯ এপ্রিল ২০২৪১ মিনিট পড়া
অবশেষে বরখাস্ত হলেন ভোলাহাটের সেই প্রধান শিক্ষকসহ ২ জন

গোমস্তাপুর প্রতিনিধি:
নানা অনিয়ম ও দূর্নীতিতে জড়িত থাকার অভিযোগে অবশেষে সাময়িক বরখাস্ত হয়েছেন ভোলাহাট রামেশ্বর পাইলট মডেল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম ও তার সহযোগী হিসেবে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও স্কুল পরিচালনা পর্ষদের শিক্ষক প্রতিনিধি ফাইজুল ইসলাম।
 বিদ্যালয় ব্যবস্থাপনা (এডহক) কমিটির সভাপতি ও ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম গত ৪ এপ্রিল তাদের সাময়িক বরখাস্তের নোটিশ জারি করেন।
নোটিশে তাদের বিরুদ্ধে স্কুল পরিচালনা পর্ষদকে অসহযোগীতা,কমিটির সভায় ধারাবাহিকভাবে অনুপস্থিতি, নানা অনিয়ম ও দূর্নীতি এবং চাকুরির শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়।নোটিশে আরও বলা হয়েছে তাদের কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না এ মর্মে নোটিশ জারির এক সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়।
এ বিষয়ে বরখাস্ত হওয়া সহকারী শিক্ষক ফাইজুল ইসলাম জানান, এডহক কমিটি তাদের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নিয়েছে তা সঠিক নয়।এডহক কমিটি  নিয়োগ ও বরখাস্ত করার ক্ষমতা রাখে না।তাছাড়া কোরাম ছাড়াই সেদিন সভা অনুষ্ঠিত হয়েছে।
এ বিষয়ে তিনি আদালতের আশ্রয় নিবেন বলে জানান। এ প্রসঙ্গে বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৮ এপ্রিল সংশ্লিষ্ট কমিটিকে তিনি একটি লিখিত জবাব দিয়েছেন।প্রসঙ্গত: সম্প্রতি ওই প্রধান শিক্ষকের নানা অনিয়ম ও দূর্নীতি সংক্রান্ত সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।