দুর্গাপুর প্রতিনিধি:
সমবায়ের মাধ্যমে এদেশের মানুষের জীবনমান উন্নত করতে চেয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে দেয়নি ঘাতকেরা।১৯৭৫ সালের ১৫আগস্ট বঙ্গবন্ধুসহ সপরিবারে ঘাতকেরা নির্মমভাবে হত্যা করে। তৎসময় থেকেই বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়। জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। আগামী ২০২১ সালের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিকভাবে বেশ শক্ত অবস্থানে রয়েছে। বাংলাদেশের অভূতপূর্ণ উন্নয়নে বিশ্ব অবাক হয়েছে। কারণ এতো অল্প সময়ে জিডিপি প্রবৃদ্ধির হার ভাল অবস্থানে রয়েছে।
শনিবার পুঠিয়া উপজেলা ও দুর্গাপুর উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের আয়োজনে ৪৫তম জাতীয় সমবায় দিবসের পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় খাদ্য নিরাপত্তা উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল ওয়াদুদ দারা এসব কথা বলেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়ন করতে হবে। সরকারী কর্মকর্তা ও কর্মচারী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের উন্নয়নে সহযোগিতা করতে হবে। অন্যায় আবদার না করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবে দেখা মিলবে।
পুঠিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনাসভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ গোলাম ফারুক, পুঠিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী শরীফ, জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক অ্যাডভোকেট আব্দুস সামাদ, পুঠিয়া উপজেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলঅম রবি প্রমুখ।
এদিকে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারুন্নহারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৫(পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন, দুর্গাপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ, সাধারণ সম্পাদক আজাহার আলী, সমবায় কর্মকর্তা প্রফুল্ল কুমার, ওসি রুহুল আমিন প্রমুখ। অনুষ্ঠান শুরুর আগে উপজেলা পরিষদ থেকে একটি র্যালি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
স/আর










