সিল্কসিটিনিউজ ডেস্ক :
ছবির নির্মাতা রাশিদ পলাশ জানান, সিনেমাটি মুক্তির প্রস্তুতি চলছে। সেই ধারাবাহিকতায় ট্রেলার প্রকাশ করা হয়েছে।

‘রঙবাজার’ সিনেমায় একজন নায়িকার চরিত্রে অভিনয় করেছেন পিয়া জান্নাতুল। পাশাপাশি যৌনকর্মীর চরিত্রে দেখা যাবে শম্পা রেজা, নাজনীন চুমকি ও তানজিকা আমিনকে। মাদক কারবারির চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ।
তামজিদ অতুলের গল্প ও ভাবনায় সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। ছবিটি প্রযোজনা করেছে লাইভ টেকনোলজিস।
জানা গেছে, আসন্ন ঈদুল ফিতরে ‘রঙবাজার’ মুক্তির পরিকল্পনা রয়েছে।









