সিল্কসিটিনিউজ ডেস্ক :
প্রশ্ন : কিছু প্রতিষ্ঠান এমন আছে, যাদের শেয়ার কিনলে লাভ বেশি হয়; কিন্তু কম্পানির মূল কার্যক্রম হারাম বলে অভিযোগ আছে। প্রশ্ন হলো, তাদের শেয়ার বা হালাল পণ্য ক্রয়-বিক্রয় করা যাবে কি? যদি করা যায় তাহলে কী কী কারণে?
-রেজওয়ান, চট্টগ্রাম

উত্তর : যেসব ব্যবসাপ্রতিষ্ঠানের মূল কার্যক্রম হারাম তাদের শেয়ার বা পণ্য ক্রয়-বিক্রয় করা এবং তাদের ওই হারাম কাজে সরাসরি লিপ্ত হওয়া হারাম কাজে সহায়তা করার নামান্তর। তাই তা বৈধ নয়। (সুরা : মায়েদা, আয়াত : ২, জাদিদ ফিকহি মাকালাত : ১/১৫০, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১০/৪৪)।
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।









