সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা, সতর্ক করলেন জুলকারনাইন সায়ের

নিউজ ডেস্ক৯ জুলাই ২০২৫২ মিনিট পড়া
অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা, সতর্ক করলেন জুলকারনাইন সায়ের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের দাবি করেছেন, তার নাম ভাঙিয়ে কতিপয় ব্যক্তি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিদের কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে। কেউ এমন কিছু দাবি করলে তাকে-তাদের আটকে বা শনাক্ত করে নিরাপত্তা সংস্থাকে অবহিত করার আহ্বান জানান তিনি।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে সবার দৃষ্টি আকর্ষণ করে সতর্ক করেন জুলকারনাইন।

সায়ের তার ফেসবুক পোস্টে লিখেছেন, সম্প্রতি কতিপয় ব্যক্তি আমার নাম ও পরিচয় ব্যবহার করে সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিদের ফোন করে নানা ধরনের অনৈতিক সুযোগ-সুবিধা গ্রহণের চেষ্টা করছেন এবং হুমকি-ধমকি প্রদান করেছেন, যা আমার গোচরে এসেছে।

আপনাদের সদয় অবগতির জন্যে জানাচ্ছি যে আমি কেবল একটি সরাসরি মোবাইল নম্বর, দুটো ওয়াটস্যাপ নম্বর ও দুটি সিগন্যাল আইডি ব্যবহার করে থাকি।

ফেসবুক পোস্টে তিনি তার ব্যক্তিগত নম্বর ও হোয়াটঅ্যাপ নম্বর প্রকাশ করেন। এর সঙ্গে তিনি তার সিগন্যাল নম্বরটিও দিয়েছেন ফেসবুকে।

জুলকারনাইন বলেন, সাধারণ তথ্যের জন্যে যে ই-মেইলটি আমি ব্যবহার করি, তা আমার প্রোফাইলে উল্লেখ করা আছে, তার পরও ওই ই-মেইল এবং আমার অফিশিয়াল কাজে ব্যবহৃত ই-মেইল আপনাদের জ্ঞাতার্থে কমেন্টে পিন করে দেওয়া হয়েছে।

আমার ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করে আমি আমার পরিবার ও বন্ধুদের ছাড়া বাইরের কারো সঙ্গে যোগাযোগ করি না। এ ছাড়া আমার এক্স (টুইটার), লিংকডিন, মাকর‍্যাক প্রফাইল ফেসবুকের এবাউট মি সেকশনে উল্লেখ করা আছে। ওপরে উল্লিখিত নম্বর, কমেন্টে প্রদত্ত ই-মেইল এবং সোশ‍্যাল মিডিয়া প্রফাইল ব্যতীত আমার যোগাযোগের আর অন‍্য কোনো মাধ্যম নেই।’

তিনি আরো বলেন, এসব মাধ্যম ছাড়া যদি কেউ আপনার সঙ্গে যোগাযোগ করে দাবি করে তিনি ‘জুলকারনাইন সায়ের খাঁন সামি’ তাহলে নিশ্চিতভাবেই তারা প্রতারক এবং ভুয়া।

 

সূত্র: যুগান্তর