অর্থ ও বাণিজ্য

অনেক ড্রামের ভোজ্য তেলে ভিটামিন ‘এ’ নেই

নিউজ ডেস্ক২৮ মার্চ ২০১৯১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সম্প্রতি বিভিন্ন বাজার থেকে ড্রামের ভোজ্য তেলের ৫০টি নমুনা সংগ্রহ করে বিএসটিআই ল্যাবরেটরিতে পরীক্ষা করা হলে এর মধ্যে ২৯টিতে নির্দিষ্ট মাত্রায় (১৫-৩০ পিপিএম) ভিটামিন ‘এ’ পাওয়া গেলেও ১৭টিতে কোনো ভিটামিন ‘এ’ পাওয়া যায়নি এবং ৩টিতে ৫ পিপিএমের নিচে ভিটামিন ‘এ’ পাওয়া যায়। অর্থাৎ ড্রামে থাকা ভোজ্য তেলে ৫০টির মধ্যে ২১টিতে কাক্সিক্ষত মাত্রায় ভিটামিন ‘এ’ পাওয়া যায়নি।

তবে বোতলে আবদ্ধ ভোজ্য তেলের ৪৪টি নমুনার মধ্যে ৪২টিতে কাঙ্ক্ষিত মাত্রায় (১৫-৩০ পিপিএম) ভিটামিন ‘এ’ পাওয়া যায় এবং ২টি নমুনায় পাওয়া যায়নি। যে দুটি নমুনায় কাক্সিক্ষত মাত্রায় ভিটামিন ‘এ’ পাওয়া যায়নি তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।

রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআই’র প্রধান কার্যালয়ে সংস্থাটির ল্যাবরেটরিতে ভোজ্য তেল পরীক্ষণের এ ফল তুলে ধরেন প্রতিষ্ঠানের মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন। এতে বিএসটিআই’র পরিচালক (সিএম) প্রকৌশলী এসএম ইসহাক আলী, পরিচালক (মান) মো. সাজ্জাদুল বারী, শিল্প মন্ত্রণালয়ের ডেপুটি চিফ ড. মো. আল আমিন সরকারসহ শিল্প মন্ত্রণালয় এবং বিএসটিআই’র ঊর্ধ্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।