স্বাস্থ্য

অনলাইনে চিকিৎসক খোঁজার নতুন ঠিকানা ‘ডক্টর দরকার’

নিউজ ডেস্ক২৮ সেপ্টেম্বর ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বাংলাদেশে স্বাস্থ্যসেবা খাত দ্রুতই প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সাধারণ মানুষ যেন সহজে চিকিৎসাসেবা পেতে পারেন, সেই লক্ষ্যেই যাত্রা শুরু করেছে অনলাইন প্ল্যাটফর্ম ‘ডক্টর দরকার’ (https://doctordorkar.com)।

এই প্ল্যাটফর্মের মাধ্যমে রোগীরা খুব সহজেই প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসক খুঁজে নিতে পারেন। রয়েছে জরুরি চিকিৎসা সহায়তা, সার্জারি সাপোর্ট, হৃদরোগ চিকিৎসা, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের তথ্যসহ আরো অনেক সেবা।

‘ডক্টর দরকার’ কর্তৃপক্ষের দাবি, তাদের লক্ষ্য হলো সবাইকে সহজলভ্য, সাশ্রয়ী ও নির্ভুল স্বাস্থ্যসেবা প্রদান করা। রোগী ও চিকিৎসকের মধ্যে সরাসরি যোগাযোগের পথ তৈরি করে সময় ও খরচ কমানোই তাদের মূল উদ্দেশ্য। এই উদ্যোগের মাধ্যমে শুধু সাধারণ মানুষের উপকারই হবে না, পাশাপাশি দেশের স্বাস্থ্যসেবার মানও আরো উন্নত হবে বলে আশা করা যাচ্ছে।