নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল অটোরিক্সা করে নগর ভবনে আসলেন। আজ বুধবার বেলা ১১টা ১৫ মিনিটে উপশহর মোড় এলাকা থেকে অটোরিক্সায় নগর ভবনের উদ্যোশে রওনা হন তিনি। এসময় তার সঙ্গে কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন। উপস্থিত নেতাকর্মীরা বলেন, বুলবুল ভাই এখন নগর ভবনে যাচ্ছেন।
এর আগে সকালে সাড়ে ১০টার দিকে বু্লবুলকে অভিনন্দন জানাতে নেতাকর্মীরা উপশহর মোড় এলাকায় অবস্থান করেন। পরে বুলবুল আসলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় নেতাকর্মীরা । এসময় তিনি নেতাকর্মীদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়ে নগর ভবনের উদ্দ্যেশে রওনা হন।

২৩ মাস মেয়রের দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত থাকার পরে গত রোববার সকালে রাসিকে আসেন বুলবুল। কিন্ত নগর পিতার কক্ষ তালাবদ্ধ। এর ফলে তিনি পাশের একটি কক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ নিয়ে নগর ভবন এলাকায় বিএনপির নেতাকর্মীদের মাঝে উত্তেজনা দেখা দিয়েছে। পরে এই উত্তেজনা ভাংচুরে রূপ নেই। 
রোববার বেলা তিনটার দিকে বুলবুল সিটি করপোরেশনে তার কক্ষে বসেন। এর পর পরই সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার ফ্যাক্সে তার সাময়িক বরখাস্তের এ আদেশ আসে।
উল্লেখ্য, ২০১৩ সালের ১৫ জুন রাসিক নির্বাচনে বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল এক লাখ ৩১ হাজার ৫৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। শপথ নেয়ার পর মাত্র ১৪ মাস দায়িত্বে ছিলেন বুলবুল। সরকারবিরোধী আন্দোলনে পুলিশের দায়ের করা পুলিশ হত্যা, বিস্ফোরক ও নাশকতার অন্তত ১৭টি মামলার আসামি হয়ে দীর্ঘদিন কারাবন্দি ছিলেন তিনি। বর্তমানে বুলবুল বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছাড়াও রাজশাহী নগর বিএনপির সভাপতি।
স/আ









