চাঁপাইনবাবগঞ্জ

ত্রাণের দাবিতে শিবগঞ্জে মানববন্ধন

নিউজ ডেস্ক১৯ এপ্রিল ২০২০১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:


ত্রাণ না পাওয়ায় শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ফুটবল মাঠে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ রোববার বিকেলে ত্রাণসামগ্রী থেকে বঞ্চিতরা এ মানবন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য দেন, বিনোদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম, সহসভাপতি জাহিদ হাসান মাসুম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, জেলা ছাত্রলীগের সহসভাপতি সোহেল রানা, উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জসিম ও বিনোদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রতন রাহাতসহ অন্যরা।

মানবন্ধনে বিনোদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার ভ্যান-রিকশা ও অটোচালক থেকে শুরু করে ঘরমুখো খেটে খাওয়া নারী-পুরুষেরা মানববন্ধনে এসে জমায়েত হন।

উপজেলা নির্বাহী অফিসার শিমুল আখতার বলেন, কোন অসহায় মানুষ যেন অনাহারে না থাকে, সেজন্য আমরা তালিকা তৈরী করছি। পর্যায়ক্রমে ত্রাণ দেয়া অব্যাহত রয়েছে। সামনে আরো তালিকা তৈরী হবে।

 

স/আ